slide bottom shade

দারুল ইফতা (ফতওয়া বিভাগ) 

এখানে কুরআন-সুন্নাহ ও ফিকহ-ফতওয়ার কিতাবাদি থেকে নির্ভরযোগ্য মুফতীগণ ইসলাম সংক্রান্ত যুগ-জিজ্ঞাসার জবাব দিয়ে থাকেন। লিখিত ফতওয়ার পাশাপাশি দারুল ইফতায় এসে মৌখিকভাবে মাসআলা জানা যায়। এছাড়াও নির্দিষ্ট নম্বরে ফোন করে ও ই-মেইলের মাধ্যমে মাসআলা জানার সুযোগ রয়েছে।

সমসাময়িক বিভিন্নমুখি যুগ জিজ্ঞাসা ও জটিল সমস্যার সমাধানে এ বিভাগের ভূমিকা অত্যন্ত ফলপ্রসূ। এ বিভাগ থেকে আধুনিক বিশ্বের অনেক জটিল সমস্যার ইসলামী সমাধান পেশ করা হয়। এ খেদমত আঞ্জামদানের জন্য রয়েছেন বিশ্ববরেণ্য ফকীহগণের তত্ত্বাবধানে প্রশিক্ষণপ্রাপ্ত ইসলাম আইন শাস্ত্রে পারদর্শী সুযোগ্য মুফতিয়ানে কেরাম।

 

ফতওয়া সংক্রান্ত মারকাযুদ দাওয়াহর নীতি

*  ফতওয়া প্রদান অত্যন্ত জটিল অথচ অতীব গুরুত্বপূর্ণ একটি মহৎ কাজ। তাই ফতওয়া বিষয়ে সুদীর্ঘ অধ্যয়ন এবং অভিজ্ঞ উস্তাদের তত্ত্বাবধানে বাস্তব অনুশীলনে উত্তীর্ণ হওয়া আলেমগণই এ কাজ আঞ্জাম দিতে পারেন।

*  নতুন কোনো বিষয়ে ফতওয়া চাওয়া হলে অথবা কোনো পুরোনো বিষয়ে নতুন করে বিতর্ক উত্থাপিত হলে তার সমাধান দিতে কিছুতেই তাড়াহুড়া করা চলবে না। বরং এ বিষয়ে যথাযথ তাহকীক (গবেষণা) এবং অন্য মুফতীগণের সাথে প্রয়োজনীয় পরামর্শ করেই কেবল মতামত প্রদান করতে হবে। বিশেষ প্রয়োজন দেখা দিলে বিশ্বের অন্যান্য দেশের অভিজ্ঞ মুফতীগণের মতামতও নিতে হবে।

*  ব্যবসা-বাণিজ্য ও সাধারণ কাজ-কারবারে নাজায়েযকে চিহ্নিত করার পাশাপাশি এর উত্তম জায়েয বিকল্প (যদি থাকে) বলে দিতেও সচেষ্ট থাকবে।

 

ফতওয়া পেতে হলে

ফতওয়া বিভাগের সীল ও সহি-স্বাক্ষরসহ মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা-এর আনুষ্ঠানিক ফতওয়া পেতে হলে

*  সাদা বড় সাইজের (ফুল স্কেপ) কাগজের এক পৃষ্ঠায় আপনার সমস্যা, নিজের নাম, স্বাক্ষর ও মোবাইল নম্বর লিখে সরাসরি দারুল ইফতায় জমা দিন।

*  অথবা সাদা বড় সাইজের (ফুল স্কেপ) কাগজের এক পৃষ্ঠায় আপনার সমস্যা, নিজের নাম, স্বাক্ষর ও মোবাইল নম্বর লিখে ফেরত খামসহ ডাকযোগে পাঠিয়ে দিন।

 

তাৎক্ষণিক মাসআলা জানতে চাইলে

মৌখিকভাবে কোনো সমস্যার তাৎক্ষণিক সমাধান জানতে চাইলে সকাল ৯টা থেকে আসর পর্যন্ত দারুল ইফতায় এসে সরাসরি যোগাযোগ করা যেতে পারে।

এছাড়াও আপনি চাইলে আমাদের নির্দিষ্ট ই-মেইল info@alkawsar.com, darulifta@alkawsar.com মারফত আপনার প্রশ্ন পাঠাতে পারবেন। আবার চাইলে সাইটটির মেনু বার থেকেও প্রশ্ন-উত্তর এর অধীনের ‘প্রশ্ন করুন’ অপশনটি ব্যবহার করে আপনার প্রশ্ন পাঠাতে পারবেন। সহজতার জন্য পেজটির লিংক প্রদত্ত হল :

প্রশ্ন করুন

ঘোষণা
notice

বাংলা তারিখঃ
১৮ ফাল্গুন ১৪৩২

Islamic Calendar Widgets by Alhabib

আজকের শিক্ষণীয় কথা

আল্লাহ তাআলা আপন কালামে পাকে তাঁর সর্বাধিক প্রিয় বান্দা ও সর্বশ্রেষ্ঠ রাসূল হুযুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মহান গুণাবলি এভাবে বর্ণনা করেছেন-
لَقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِیْزٌ عَلَیْهِ مَا عَنِتُّمْ حَرِیْصٌ عَلَیْكُمْ بِالْمُؤْمِنِیْنَ رَءُوْفٌ رَّحِیْمٌ

বয়ান


প্রকাশনা

عنايات رحمن د ر عدد آيات قرآن

مولانا محمد عبد المالك
বর্ধিত ও পরিমার্জিত সংস্করণ
(মুদ্রিত মূল্য : ৩০০/-)
বইটি পেতে যোগাযোগ করুন
০১৯৭৩-২৯৫ ২৯৫