আততাখাসসুস ফিলফিকহি ওয়াল ইফতা (তিন বছর ন্যূনতম)
(গবেষণামূলক উচ্চতর ফিকহ ও ফতওয়া প্রশিক্ষণ অনুষদ)
ইসলামী আইন ও ফতওয়া বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ ও গবেষণামূলক এ বিভাগটি মারকাযুদ দাওয়াহর চলতি কার্যক্রমের অন্তর্ভুক্ত। ফিকহ ও ফতওয়ার গুরুত্ব এবং মুসলমানদের জীবনে এর অপরিহার্যতা প্রশ্নাতীত। অতীব প্রয়োজনীয় ও তী² হওয়ার পাশাপাশি বিষয়টি স্পর্শকাতরও বটে। যে কেউ চাইলেই তা আয়ত্তে আনতে পারে না; বরং এর জন্য প্রয়োজন উন্নত মেধা, অক্লান্ত পরিশ্রম এবং সংশ্লিষ্ট বিষয়ের কঠিন থেকে কঠিন কিতাবাদির গভীরে পৌঁছার যোগ্যতা। এরপরেও হাতে কলমে অভিজ্ঞ উস্তাদের তত্ত্বাবধানে বাস্তব প্রশিক্ষণ তো নিতেই হয়।
মারকাযুদ দাওয়াহ উক্ত গুরুত্ব ও প্রয়োজনীয়তার ব্যাপারটি সামনে রেখেই এ বিভাগটি শুরু করেছে। এ বিভাগের শিক্ষার্থীরা ইসলামী আইন ও ফতওয়ার পটভূমি, ক্রমবিকাশ এবং এর ইতিহাস ও মৌলনীতি সংক্রান্ত বিষয়াদি শিক্ষার পাশাপাশি প্রচলিত অর্থনীতি-সমাজতন্ত্র ও পুঁজিবাদ, ব্যাংক, বীমা, কোম্পানি তথা শেয়ারবাজার, ফৌজদারি আইন ও রাষ্ট্র বিজ্ঞান ইত্যাদি বিষয় সম্পর্কে মৌলিক জ্ঞান লাভ করে এবং ইসলামে এ সংক্রান্ত উন্নত নীতিমালা সম্পর্কে যথার্থ জ্ঞান অর্জন করে থাকে।
এ ছাড়া চিকিৎসা শাস্ত্রের অত্যাধুনিক বিষয়গুলোর ইসলামী দৃষ্টিকোণ থেকে বিচার-বিশ্লেষণ ও সমাধান নির্ণয়ের তালীমও এ বিভাগে দেওয়া হয়ে থাকে।
উল্লেখ্য তিন বছর সমাপনকারী আলেমদের থেকে নির্বাচিত দুই-একজনকে আরো কয়েক বছরের জন্য রেখে দিয়ে পুরো এক বছর সংশ্লিষ্ট বিষয়সমূহের কোনো একটি উপর থিসিস (অভিসন্দর্ভ প্রস্তুত) করানোর ব্যবস্থাও এ বিভাগে রয়েছে।
এ বিভাগে একজন শিক্ষার্থীকে বর্তমানে নয়টি সেমিস্টারে যেসব বিষয়াদির শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করা হয় তার মধ্যে রয়েছে-
• مختارات من كتب الفقه المقارن والفقه ذات الدليل والتعليل.
• طائفة من كتب الفقه المجرد المعتمدة عند أهل الفقه والفتيا.
• دراسات في آيات الأحكام وسنن الشرائع.
• تاريخ الفقه الإسلامي وطبقات فقهاء الإسلام.
• أسباب الاختلاف في الفقه سلفا وخلفا.
• أدب الاختلاف في مسائل العلم والدين.
• مباحث الاجتهاد والتقليد.
• علم أصول الفقه (الأصيل، والمستخرج، والدخيل).
• أصول الإفتاء وصفة المفتي والمستفتي.
• قواعد الفقه وأصول الشريعة.
• نبذة من علم الفروق أصولا وفروعا.
• نظريات الشرع الكبرى، لا سيما في أبواب المعاملات، والاقتصاد، مقارنا بنظريات الغرب الباطلة والماكرة.
• فقه المعاملات الجديدة : البنوك، والشركة، والتأمين، والتمويل العقاري، وما إلى ذلك، مع التعريف على حقائق تلك المعاملات في مصادرها الأصلية ومن رجالها المتخصصين فيها.
• فقه مسائل الطب الحديث.
• تحقيق الحوادث والواقعات من مختلف الأبواب.
• التمرين على الإفتاء وكتابة الفتاوى.
• أدب القضاء في الشريعة الإسلامية مقارنا.
• اصول السياسة في الإسلام، وتحقيق فساد الأنظمة الغربية الحديثة.
• التشريع الجنائي في الإسلام مقارنا.
• القانون العائلي الرائج في هذه البلاد وحكم الإسلام فيه، والإرشاد إلى القانون العائلي الإسلامي.
• تاليف رسالة أو تحقيق كتاب في موضوع من موضوعات علوم الفقه.
মুশরিফ : হযরত মাওলানা মুফতী আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ ছাহেব।
আজকের শিক্ষণীয় কথা
আল্লাহ তাআলা আপন কালামে পাকে তাঁর সর্বাধিক প্রিয় বান্দা ও সর্বশ্রেষ্ঠ রাসূল হুযুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মহান গুণাবলি এভাবে বর্ণনা করেছেন-
لَقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِیْزٌ عَلَیْهِ مَا عَنِتُّمْ حَرِیْصٌ عَلَیْكُمْ بِالْمُؤْمِنِیْنَ رَءُوْفٌ رَّحِیْمٌ
বয়ান
প্রকাশনা
عنايات رحمن د ر عدد آيات قرآن
مولانا محمد عبد المالك
বর্ধিত ও পরিমার্জিত সংস্করণ
(মুদ্রিত মূল্য : ৩০০/-)
বইটি পেতে যোগাযোগ করুন
০১৯৭৩-২৯৫ ২৯৫