কিসমুত তাদরীব ফিদ দাওয়াহ ওয়া আদাবিহা
পৃথিবীর পরিবর্তিত অবস্থার প্রেক্ষাপটে শরীয়তের আদর্শ ও মৌলিক নীতিমালার গণ্ডিতে থেকে মানুষকে আল্লাহমুখী করার জন্য মারকাযের দাওয়াহ বিভাগ বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করবে। স্থান-কাল-পাত্র ভেদে যেখানে যেভাবে যে ধরনের দাওয়াতী কার্যক্রম আঞ্জাম দেওয়া দরকার মারকায তা বাস্তবায়ন করতে সাধ্যানুযায়ী সচেষ্ট থাকবে।
নিম্নে দাওয়াহ বিভাগের কিছু বুনিয়াদি কার্যাবলী উল্লেখ করা হল-
• মসজিদের ইমাম ও মুয়াযযিন সাহেবদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য দাঈ হিসাবে তৈরী করা এবং পেশাগত দায়িত্বের পাশাপাশি দাওয়াতী কার্যক্রম পরিচালনায় তাদেরকে উদ্বুদ্ধ করা।
• বিভিন্ন স্থানে প্রয়োজন অনুযায়ী মসজিদ ও মক্তব প্রতিষ্ঠা করা এবং তা পরিচালনা করা।
• আততাখাসসুস ফিদ-দাওয়াহ ওয়াল-ইরশাদ বিভাগ খুলে মেধাবী, মেহনতী আলেমদেরকে দাওয়াহ বিষয়ক কয়েক বছরের দীর্ঘমেয়াদী উচ্চতর প্রশিক্ষণ প্রদান করে যুগোপযোগী মুবাল্লিগ তৈরী করা।
• নির্ভরযোগ্য মাসিক, পাক্ষিক ও দৈনিক পত্রিকা প্রকাশ করা।
• বিভিন্ন মসজিদে মুবাল্লিগ পাঠিয়ে মানুষের মাঝে দ্বীনী জযবা জাগ্রত করা।
• স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র, সাধারণ শিক্ষিত সমাজ, সরকারী বেসরকারী অফিস-আদালতের কর্মকর্তা-কর্মচারী এবং স্বল্প শিক্ষিত ও সাধারণ মুসলমানদেরকে দ্বীনদার বানানোর উদ্দেশ্যে প্রত্যেক শ্রেণীর জন্য বাস্তবমুখী বিভিন্ন স্বল্প ও দীর্ঘ মেয়াদী পদক্ষেপ গ্রহণ করা।
• দুঃস্থ মানবতার সেবায় এগিয়ে আসা এবং জনকল্যাণমূলক ফান্ড গঠন করে একটি সুস্পষ্ট নীতিমালার আলোকে তাতে তহবিল জমা করা এবং সঠিক নিয়মে তা ব্যয় করা।
• ইসলামী নামধারী বিভিন্ন বাতেল ফেরকার সন্দেহ ও ষড়যন্ত্রসমূহ খণ্ডনের ব্যবস্থা করা।
• শরীয়তের গণ্ডিতে থেকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইসলামের সহীহ নমুনা প্রচার করা এবং সারা বিশ্বের মানুষের ইসলাম সম্পর্কিত জিজ্ঞাসার জবাব দেওয়া ইত্যাদি।
আজকের শিক্ষণীয় কথা
আল্লাহ তাআলা আপন কালামে পাকে তাঁর সর্বাধিক প্রিয় বান্দা ও সর্বশ্রেষ্ঠ রাসূল হুযুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মহান গুণাবলি এভাবে বর্ণনা করেছেন-
لَقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِیْزٌ عَلَیْهِ مَا عَنِتُّمْ حَرِیْصٌ عَلَیْكُمْ بِالْمُؤْمِنِیْنَ رَءُوْفٌ رَّحِیْمٌ
বয়ান
প্রকাশনা
عنايات رحمن د ر عدد آيات قرآن
مولانا محمد عبد المالك
বর্ধিত ও পরিমার্জিত সংস্করণ
(মুদ্রিত মূল্য : ৩০০/-)
বইটি পেতে যোগাযোগ করুন
০১৯৭৩-২৯৫ ২৯৫