আদর্শ
- কুরআন ও সুন্নাহর যথাযথ অনুসরণ।
- কুরআন ও সুন্নাহর ব্যাখ্যার ক্ষেত্রে সলফে সালেহীন তথা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে-তাবেঈন ও আয়িম্মায়ে দ্বীনের ব্যাখ্যা-বিশ্লেষণের অনুসরণ।
- সলফে সালেহীনের ব্যাখ্যানুযায়ী আহলে সুন্নত ওয়াল জামাআত-এর আকীদা-বিশ্বাস ও আমলের উপর সুপ্রতিষ্ঠিত থাকা।
- সর্বপ্রকার প্রান্তিকতামুক্ত (তাআসসুব) থেকে ফিকহে হানাফীর অনুসরণ।
- সলফে সালেহীনের পথ-পদ্ধতিতে তায্কিয়া-আত্মশুদ্ধি অর্জন।
- আকাবেরে দারুল উলূম দেওবন্দের নিম্নোক্ত চারটি বিশেষ বৈশিষ্ট্যের সংরক্ষণ, যা হযরত মাওলানা সাইয়েদ আবুল হাসান আলী নদভী রাহ. তাঁর ‘কারওয়ানে যিন্দেগী’তে (২/৩১০) উল্লেখ করেছেন। যথা :
১) মতানৈক্যপূর্ণ মাসআলার পরিবর্তে তাওহীদ ও সুন্নতের প্রতি মনোযোগ নিবদ্ধ রাখা।
২) ইত্তিবায়ে সুন্নতের জযবা ও ফিকির/সুন্নত অনুসরণের আগ্রহ ও চেতনা।
৩) তাআল্লুক মাআল্লাহ বা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরির চেষ্টা ও ফিকির। সর্বদা আল্লাহর স্মরণ, আল্লাহর সামনে নিজের উপস্থিতির ধ্যান এবং ঈমান ও ইহতিসাবের জযবা ও চেতনা।
৪) আল্লাহর দ্বীন যিন্দা করার জযবা ও চেষ্টা এবং দ্বীনী চেতনা ও দ্বীনা আত্মমরযাদাবোধ।
- একমাত্র আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুলের ভিত্তিতেই সকল কার্য সম্পাদন হওয়া অপরিহার্য।
মারকাযের আর্থিক বিষয়াদিও এই নীতির উপর ভিত্তি করেই পরিচালিত হবে। এমন কোনো পদ্ধতির চাঁদা করা যাবে না, যাতে দাতার স্বতঃস্ফূর্ততা নিয়ে প্রশ্ন উঠতে পারে। অথবা তিনি লজ্জায় পড়ে বা চাপে পড়ে দিচ্ছেন- এমনটি অনুমিত হয়। এছাড়া নিয়তের গড়মিল সুস্পষ্ট বোঝা যায় এমন অনুদান গ্রহণ থেকেও বিরত থাকতে হবে। একই লক্ষ্যে যে সকল দানে দ্বীন, ইলম ও উলামায়ে কেরামের সম্মান ক্ষুণ্ন হয় কিংবা যে সকল দান হারাম উপার্জন-নির্ভর হওয়ার প্রবল আশঙ্কা থাকে কিংবা যে দানের ভিত্তিতে প্রতিষ্ঠানে দাতাদের প্রভাব বিস্তারের আশঙ্কা থাকে-এ ধরনের সকল দান/চাঁদা থেকে বিরত থাকতে হবে।
- প্রতিষ্ঠানটির অনুসৃত নীতির অন্যতম হবে তা বেসরকারীভাবে পরিচালিত হওয়া এবং দলীয় রাজনীতিমুক্ত থাকা।
লক্ষ্য ও উদ্দেশ্য
দাওয়াত, তাবলীগ, তালীম, তরবিয়ত এবং তাসনীফ ও তালীফের ক্ষেত্রে ক্রমবর্ধমান অবক্ষয় রোধ করে প্রাণ ও গতিশীলতা সৃষ্টি করা। অর্থাৎ
- এমন সুযোগ্য ‘সাহেবে বসীরত’ ‘দাঈ ইলাল্লাহ’-এর জামাত গড়ে তোলা, যারা সমাজের বিভিন্ন স্তরে যুগচাহিদার আলোকে দ্বীনী দাওয়াতের বিভিন্ন দায়িত্ব আঞ্জাম দিতে পারে।
- ইলমের বিভিন্ন শাখায় মুহাক্কিক আলেম তৈরী করা এবং প্রয়োজনীয় তরবিয়াতের মাধ্যমে তাদের মধ্যে ‘বিরাছাতে নুবুওয়ত’-এর চেতনা সৃষ্টি করা।
- সমকালের বাতেল ও আহলে বাতেলের সফল প্রতিরোধের জন্য উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে একদল সিপাহসালার তৈরী করা।
- ভাষা ও সাহিত্য এবং প্রচার ও সাংবাদিকতার ক্ষেত্রে উপযুক্ত ও প্রতিভাবান কর্মীপুরুষ গড়ে তোলা।
আজকের শিক্ষণীয় কথা
আল্লাহ তাআলা আপন কালামে পাকে তাঁর সর্বাধিক প্রিয় বান্দা ও সর্বশ্রেষ্ঠ রাসূল হুযুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মহান গুণাবলি এভাবে বর্ণনা করেছেন-
لَقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِیْزٌ عَلَیْهِ مَا عَنِتُّمْ حَرِیْصٌ عَلَیْكُمْ بِالْمُؤْمِنِیْنَ رَءُوْفٌ رَّحِیْمٌ
বয়ান
প্রকাশনা
عنايات رحمن د ر عدد آيات قرآن
مولانا محمد عبد المالك
বর্ধিত ও পরিমার্জিত সংস্করণ
(মুদ্রিত মূল্য : ৩০০/-)
বইটি পেতে যোগাযোগ করুন
০১৯৭৩-২৯৫ ২৯৫