slide bottom shade

উত্তরঃ

আততাখাসসুস ফী উলূমিল হাদীসিস শরীফ (তিন বছর ন্যূনতম)
(হাদীস বিষয়ক ইলমসমূহের উপর উচ্চতর গবেষণামূলক প্রশিক্ষণ অনুষদ)

হাদীস শরীয়তের একটি মৌলিক স্তম্ভ। আর হাদীসশাস্ত্রের রয়েছে শতাধিক শাখা-প্রশাখা। সেগুলোকে এক কথায় উলূমুল হাদীস বলা হয়। এ উলূমুল হাদীসের পরিধি সুবিশাল। এর উপর লেখা হয়েছে লক্ষ লক্ষ পৃষ্ঠা। এর শাখা-প্রশাখার উপর কল্পনাতীত সফল খেদমত আঞ্জাম দিয়েছেন সালাফ ও খালাফ (পূর্ব ও পরবর্তী যুগের)-এর অসংখ্য আইম্মাতুল হাদীস। কিন্তু অতীব পরিতাপের বিষয় হল, প্রচলিত শিক্ষাধারায় উলূমুল হাদীসের সিংহভাগ বিষয়ই গুরুত্ব পায় না। অপঠিত বা অনালোচিত থেকে যায় এ বিভাগের বহু গুরুত্বপূর্ণ অংশ। এ ছাড়া হাদীসের গ্রহণযোগ্যতা নিয়েও রয়েছে নানা ধরনের বাড়াবাড়ি। কেউ কেউ তো হাদীসকে দলীল হিসাবেই মানতে চায় না, হাদীস অস্বীকারের আড়ালে এ সকল মুসলিম নামধারী মুলহিদগোষ্ঠী প্রকারান্তরে ইসলামকেই অস্বীকার করে থাকে। আবার অনেকে নিজের মনমতো না হলে শোনামাত্র একটি হাদীসকে অগ্রহণযোগ্য (যয়ীফ, মাউযূ) আখ্যা দিতে দ্বিধা করে না। অপর দিকে বহু মনগড়া কথাকে হাদীস হিসেবে চালিয়ে দেওয়ার প্রবণতাও ব্যাপক। তাই উল্লেখিত বিষয়গুলো এবং এ ধরনের আরো অনেক জরুরি বিষয়াদির উপর গবেষণামূলক উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে আততাখাসসুস ফী উলূমিল হাদীসিশ শরীফ বিভাগে।

 

এ বিভাগে একজন শিক্ষার্থীকে বর্তমানে নয়টি সেমিস্টারে যেসব বিষয়াদির শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করা হয় তার মধ্যে রয়েছে-

  • حجية الحديث ومكانة السنة في التشريع الإسلامي، وتبديد شبهات المستشرقين ومنكري الحديث في ذلك.
  • تاريخ صيانة السنة وتدوين الحديث، وتقنيد أباطيل المستشرقين وأذيالهم في ذلك.
  • قواعد التصحيح والتضعيف.
  • منهج النقد عند السلف والخلف، وفيه : تحقيق أصول الأئمة الأربعة في نقد أخبار الآحاد.
  • مكانة الأئمة الأربعة وكبار أصحابهم في علوم السنة.
  • الحفظ وحفاظ الحديث.
  • طبقات كتب الحديث ومراتبها.
  • علم علل الحديث تنظيرا وتطبيقا.
  • الوضع في الحديث ومعرفة الأحاديث الموضوعة.
  • الأحاديث المشتهرة على الألسنة.
  • أسانيد مهمات كتب الحديث ومعرفة الأثبات والفهارس والمعاجم والمشيخات والمسلسلات.
  • تأليف رسالة أو تحقيق كتاب في موضوع من موضوعات علوم الحديث.

 

মুশরিফ : হযরত মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক ছাহেব।

Showing 2 of 2 Pages

ঘোষণা
notice

আজকের শিক্ষণীয় কথা

আল্লাহ তাআলা আপন কালামে পাকে তাঁর সর্বাধিক প্রিয় বান্দা ও সর্বশ্রেষ্ঠ রাসূল হুযুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মহান গুণাবলি এভাবে বর্ণনা করেছেন-
لَقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِیْزٌ عَلَیْهِ مَا عَنِتُّمْ حَرِیْصٌ عَلَیْكُمْ بِالْمُؤْمِنِیْنَ رَءُوْفٌ رَّحِیْمٌ

বয়ান


প্রকাশনা

عنايات رحمن د ر عدد آيات قرآن

مولانا محمد عبد المالك
বর্ধিত ও পরিমার্জিত সংস্করণ
(মুদ্রিত মূল্য : ৩০০/-)
বইটি পেতে যোগাযোগ করুন
০১৯৭৩-২৯৫ ২৯৫